সর্বশেষ

সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই প্রবাসী

Prostitutes sex workerCity ads Investment (1)

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েন দুই ভারতীয় নাগরিক। যৌনকর্মীদের হোটেলে ডেকে এনে তাদের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেন তারা। এ ঘটনায় আদালত গত শুক্রবার (৩ অক্টোবর) অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসানকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড ও ১২ বেত্রাঘাতের সাজা দেন।

সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, অভিযুক্তরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তারা জানান, গত ২৪ এপ্রিল ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে আসেন। দুইদিন পর লিটল ইন্ডিয়া এলাকায় ঘোরাঘুরি করার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাদের কাছে যৌনকর্মীদের যোগাযোগ নম্বর দেন। এরপর তারা পরিকল্পনা করে প্রতারণা ও লুটের কাজে নামে।

ওইদিন সন্ধ্যায় এক যৌনকর্মীকে হোটেলে ডেকে এনে হাত-পা বেঁধে তার কাছ থেকে দুই হাজার সিঙ্গাপুর ডলার, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড লুট করেন। একইভাবে সেদিন রাত ১১টার দিকে আরেকজন যৌনকর্মীকে ডেকে এনে তার হাত বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। এরপর ওই নারীকে হুমকি দিয়ে নগদ ৮০০ ডলার, দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট লুট করে চলে যান।

পরদিন দ্বিতীয় ভুক্তভোগী এক ব্যক্তিকে ঘটনাটি জানান। এর সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করে আদালতে সোপর্দ করে। আদালতে তারা বলেন, অর্থকষ্ট থেকেই এ অপরাধ করেছেন। অরোক্ষস্বামী জানান, বাবার মৃত্যু ও বোনদের দেখাশোনার টাকার অভাবে তিনি এ পথে হাঁটেন। অন্যদিকে রাজেন্দ্রন দাবি করেন, ভারতে তার স্ত্রী-সন্তান চরম অভাবে ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেন, আর্থিক সংকট থাকলেও বিদেশে গিয়ে এমন ভয়াবহ অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুরের আইন অনুযায়ী তাদের কারাদণ্ডের পাশাপাশি দণ্ড হিসেবে বেত্রাঘাত কার্যকর করা হবে। ঘটনাটি দেশটির অভ্যন্তরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: স্ট্রেইট টাইমস

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup