সর্বশেষ

বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Two planes collide in the united statesProbashir city Popup 19 03

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় বিমানই রানওয়েতে কম গতিতে চলছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের ফলে একটি বিমানের ডানা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, একটি বিমানের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ক্রু এবং যাত্রীদের টার্মাকে অবস্থান করতে দেখা গেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে চাকরি ছাঁটাইয়ের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তাদের দাবি, জনবল সংকট বিমান চলাচল নিয়ন্ত্রণে মারাত্মক প্রভাব ফেলছে।

একজন কর্মচারী, যিনি ছাঁটাইয়ের মুখে পড়েছিলেন, গত ফেব্রুয়ারিতে সতর্ক করে বলেছিলেন—“আমাদের ছাড়া বিমান পরিবহন নিয়ন্ত্রকেরা কার্যকরভাবে কাজ করতে পারবেন না।” তাদের আশঙ্কা, জনবল সংকট অব্যাহত থাকলে দুর্ঘটনা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় ৬৭ জন প্রাণ হারান। নতুন এ ঘটনার পর মার্কিন বিমান নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03