সর্বশেষ

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

Trump aide shirley kirk shot dead in publicCity ads Investment (1)

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটির প্রাঙ্গণে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, তার গলায় গুলি লেগেছিল।

ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তাঁবুর নিচে বসা চার্লি হঠাৎ গুলির শব্দে চেয়ার থেকে পড়ে যান। মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারদিকে হুড়োহুড়ি শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর উটার সিনেটর মাইক লি এক সামাজিক মাধ্যম পোস্টে বলেন, “পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি। চার্লি কার্ক এবং সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করুন।”

চার্লির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “চার্লি যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন। তিনি ছিলেন আমার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়। মেলানিয়া ও আমি তার স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতির এক জনপ্রিয় মুখ ছিলেন। স্পষ্টভাষী হিসেবে পরিচিত তিনি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে অংশ নিতেন। তার আলোচিত অনুষ্ঠান Prove Me Wrong তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল এবং তার বহু বিতর্কের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup