সর্বশেষ

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, একজনের যাবজ্জীবন

British bangladeshi stabbed to death in london, one gets life sentenceProbashir city Popup 19 03

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি রাইস আহমদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তার প্রতিবেশী ড্যানিয়েল হোয়াইব্রোকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ইংল্যান্ডের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করে।

ঘটনাটি ঘটে গত বছরের ৫ অক্টোবর পূর্ব লন্ডনের নিউহ্যামের কাস্টমস হাউস এলাকায়। ৫০ বছর বয়সী রাইস আহমদকে তার প্রতিবেশী নির্মমভাবে হত্যা করেন। আদালতে বিচারক মন্তব্য করেন, হোয়াইব্রো বর্ণবাদী বিদ্বেষ দেখালেও ঘটনাটি পুরোপুরি বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত নয়। তবে গ্রেপ্তারের পর তিনি পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রতি বর্ণবাদী গালিগালাজ করেছিলেন।

আদালতের শুনানিতে জানা যায়, একই ফ্ল্যাট ব্লকের দরজা খোলা রাখা নিয়ে রাইস আহমদ ও হোয়াইব্রোর মধ্যে বিরোধ দেখা দেয়। পরে রাইস বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে হোয়াইব্রো নিজের ফ্ল্যাট থেকে ছুরি এনে রাইসের ওপর হামলা চালান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একের পর এক ছুরিকাঘাত করেন, এমনকি রাইস মাটিতে লুটিয়ে পড়ার পরও আক্রমণ অব্যাহত রাখেন। এ সময় রাইসের কিশোর ছেলে আহত হয়।

মেট পুলিশের স্পেশালিস্ট ক্রাইম ইউনিটের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর সামান্থা টাউনসেন্ড বলেন, “এটি ভিকটিমের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক সময়। আমরা আশা করি আদালতের এ রায় তাদের জন্য অন্তত কিছুটা হলেও ন্যায়বিচার ও সান্ত্বনা বয়ে আনবে।”

গত ২২ আগস্ট হোয়াইব্রোকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03