সর্বশেষ

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশুর মৃত্যু

Bangladeshi child dies after being hit by car in usCity ads Investment (1)

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় হিমি নামে ২৭ মাস বয়সী এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ আগস্ট) দুপুরে। নিহত হিমিদের স্থায়ী ঠিকানা বাংলাদেশের নীলফামারী জেলা। তিন ভাইবোনের মধ্যে হিতৈষী প্রার্থনা রায় হিমি ছিলেন মেজো।

শিশুটির বাবা হৃষিকেশ রায় জানান, সেদিন দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন তিনি। পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় তার পেছনে হাঁটছিল হিমি। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলে ধাক্কা লাগে হিমির শরীরে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ধাক্কার পর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। দ্রুত উদ্ধার প্রচেষ্টা চালানো হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কমিউনিটি নেতারা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এমন দুর্ঘটনা এড়াতে পার্ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup