সর্বশেষ

বাংলাদেশি প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Us is deporting bangladeshi expatriatesProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের একটি দলকে দেশে ফেরত পাঠাচ্ছে সে দেশের সরকার। শনিবার (২ আগস্ট) তাদের একটি মার্কিন সামরিক বিমানে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের এক কূটনীতিক।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে অবৈধ অভিবাসনবিরোধী কড়াকড়ি নীতির অংশ হিসেবে বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকেও প্রতি মাসেই কিছু নাগরিক ফেরত আসছেন। তবে এবার ঠিক কতজন বাংলাদেশিকে পাঠানো হচ্ছে তা এখনো নিশ্চিত নয়।

কূটনীতিক আরও বলেন, যেসব বাংলাদেশিকে আটক করা হয়েছে, তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো হয় না। বাংলাদেশ সরকারের সহায়তায় তাদের পরিচয় যাচাই ও নাগরিকত্ব নিশ্চিত করে পরে ফেরত পাঠানো হয়। আগেও একবার ৮৩ জনকে ফেরত পাঠানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত প্রায় দুই ডজন এসেছিলেন।

তিনি জানান, যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, তাদের বাংলাদেশ মিশন একমুখী ট্রাভেল পারমিট (টিপি) ইস্যু করছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর টিপি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকাস্থ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান অবতরণ করবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03