সর্বশেষ

মাঝ-আকাশে হঠাৎ বন্ধ বিমানের ইঞ্জিন, মেডে কল পাইলটের

Plane engine suddenly stops in mid air, pilot makes medevac callProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্র থেকে জার্মানির মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। গত ২৫ জুলাই ওয়াশিংটনের ডালস বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি মাত্র ৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে হঠাৎ করে সেটির বাঁ পাশের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি বুঝে চালক ও সহ-পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে ‘মে-ডে’ সংকেত পাঠান। এটিসি পাইলটদের জ্বালানি কমানোর নির্দেশ দেয়, যাতে জরুরি অবতরণ নিরাপদে করা সম্ভব হয়। নির্দেশনা অনুসারে বিমানটি ওয়াশিংটনের আকাশে প্রায় দুই ঘণ্টা ৩৮ মিনিট ধরে চক্কর দেয় এবং শেষে সফলভাবে ডালস বিমানবন্দরেই অবতরণ করে।

এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। উড়োজাহাজের সব যাত্রী, পাইলট এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, পাইলটদের দক্ষতা এবং নিয়ন্ত্রণকক্ষের তাৎক্ষণিক সমন্বিত পদক্ষেপই এই বড় ধরনের বিপর্যয়কে এড়াতে সহায়ক হয়েছে।

এদিকে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, কী কারণে ইঞ্জিনটি হঠাৎ বন্ধ হয়ে গেল তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই কমিটি কাজ শুরু করেছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে।

এই ঘটনা উড়োজাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত নির্ভরতার বিষয়টিকে নতুন করে ভাবনার কেন্দ্রবিন্দুতে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03