সর্বশেষ

কারিগরি ত্রুটির কারণে মার্কিন বিমান সংস্থার সকল ফ্লাইট বন্ধ

All us airline flights grounded due to technical glitchProbashir city Popup 19 03

বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স তাদের সকল ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এই বিভ্রাটের ফলে এয়ারলাইন্সের সামগ্রিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

এক বিবৃতিতে উক্ত এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ফ্লাইট পরিচালন ব্যবস্থায় একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে আলাস্কা এবং হরাইজন এয়ারের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।

সিয়াটল-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে যে, এই বিভ্রাট সন্ধ্যা জুড়ে তাদের কার্যক্রমকে প্রভাবিত করবে, তবে তারা এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে আলাস্কা এয়ারলাইন্স ওজন এবং ভারসাম্য ব্যবস্থার একটি সমস্যার কারণে তাদের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর মাত্র কয়েক মাস আগে তাদের পরিচালিত একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের দরজা আকাশে উড়ন্ত অবস্থায় খুলে গিয়েছিল।

আলাস্কা এয়ারলাইন্স গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটির ২৩৮টি বোয়িং ৭৩৭ এবং ৮৭টি এমব্রায়ার ১৭৫ বিমান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03