সর্বশেষ

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

Trump denies leaked intelligenceCity ads Investment (1)

ইরানের ওপর মার্কিন সামরিক হামলা নিয়ে গোয়েন্দা তথ্য ফাঁস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন গণমাধ্যম, বিশেষ করে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস-এর কঠোর সমালোচনা করেন। এই প্রতিবেদনগুলোর মাধ্যমে সফল সামরিক অভিযানের গুরুত্ব খাটো করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। তিনি বলেন, “ভুয়া খবর প্রচারে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস আবারও প্রমাণ করল যে তারা জনগণের শত্রু। এই মিডিয়াগুলো জনগণও প্রত্যাখ্যান করছে।” তাঁর মতে, এসব প্রতিবেদন সেই সেনা সদস্যদের অপমান করছে যারা সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে।

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য বলছে, মার্কিন হামলা সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। তবে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র অত্যন্ত নিখুঁতভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে এবং এটি ছিল ইতিহাসের অন্যতম সফল অভিযান। এ নিয়ে হোয়াইট হাউজ এখনো পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে, ট্রাম্প প্রশাসনের এসব দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান এখনও এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে যা দিয়ে প্রায় নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তাই ‘বিজয়ের’ দাবি বাস্তবতা থেকে অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।

শেরম্যান আরও বলেন, ইরানের সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হয়েছে কি না, এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে এখনো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। ফলে, ইরানের পরমাণু সক্ষমতা রোধে হামলাটি কতটা কার্যকর ছিল, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup