সর্বশেষ

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রীProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) সকালে বিমানটি টারম্যাকে অবস্থান করার সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে সময়মতো যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ঘটনার সময় উড়োজাহাজটিতে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু ও ২ জন পাইলট ছিলেন। তারা সবাই উড্ডয়নের অপেক্ষায় বিমানে অবস্থান করছিলেন। ঠিক সেই মুহূর্তে বিমানের একটি ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের ডান দিকের ইঞ্জিন থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হচ্ছে এবং যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত বেরিয়ে আসছেন। রানওয়েতে দায়িত্বরত কর্মীরা দ্রুত যাত্রীদের সহায়তা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিভিয়ে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেউ হতাহত হননি।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের একটি ইঞ্জিনের টেলপাইপে আগুনের সূত্রপাত হলে নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী দ্রুত কেবিন খালি করার পদক্ষেপ নেয় ফ্লাইট ক্রুরা। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

বিমান সংস্থাটি আরও জানায়, আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইঞ্জিনের বিস্তারিত পরিদর্শন ও পরীক্ষা চালাবে তাদের রক্ষণাবেক্ষণ বিভাগ। তদন্ত শেষে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03