সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠিন বার্তা দিলো যুক্তরাষ্ট্র

প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠিন বার্তা দিলো যুক্তরাষ্ট্রProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্প্রতি এক অপ্রত্যাশিত দুঃসংবাদ এসেছে। মার্কিন সরকার, দেশটিতে অবৈধভাবে বসবাস করা প্রায় এক হাজার বাংলাদেশি অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বাস্তবায়ন প্রক্রিয়ায়, ওয়াশিংটন বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফেরত পাঠানো হবে এমন অবৈধ বাংলাদেশিদের সংখ্যা এক হাজারের বেশি হবে না। তাদের প্রত্যাবাসনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে জানা যায়।

এই পরিস্থিতিতে, আজ বুধবার ঢাকায় একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে মূলত, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, তারা সুশৃঙ্খল ও সম্মানজনক উপায়ে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক। সরকারের পক্ষ থেকে এমনো বলা হয়েছে যে, নাগরিকদের প্রত্যাবাসন যেন কোনো প্রকার জটিলতা বা অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না করে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদেরও নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায়, ভারতীয় নাগরিকদের একটি দলকেও সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকারও এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03