সর্বশেষ

এমিরেটসের নতুন গন্তব্য মাদাগাস্কার

এমিরেটসের নতুন গন্তব্য মাদাগাস্কারCity ads Investment (1)

এমিরেটস পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নিয়মিত ফ্লাইট শুরু করবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ভায়া সীসেলস সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল করবে।

মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর সাহায্যে ফ্লাইটগুলো পরিচালিত হবে এবং যাত্রীদের জন্য ফ্লাইটে প্রথম শ্রেনীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেনীতে ৪২ টি ও ইকোনমি শ্রেনীতে ৩১০টি যাত্রী আসন থাকবে।

দুবাই থেকে ফ্লাইটের সময়সূচী এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ইউরোপ, দূরপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য/জিসিসি দেশগুলো থেকে ভ্রমণকারী যাত্রীরা সুবিধাজনক সংযোগ পেতে পারেন।

ট্রেজার আইল্যান্ড হিসেবে পরিচিত মাদাগাস্কারের অর্থনীতির মুল স্তম্ভ হচ্ছে পর্যটন। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই দ্বীপটিতে ৩টি ইউনেস্কো হেরিটেজ সাইটের অবস্থান। ২০২৮ সাল নাগাদ দেশটি ১ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশী পর্যটকরা মাদাগাস্কারে ভ্রমণের ক্ষেত্রে ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ পাবেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup