সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১

11 killed, 31 injured in separate road accidents in South Africa, including BangladeshiCity ads Investment (1)

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ এবং ফ্রি-স্টেট প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ মোট ১১ জন নিহত এবং অন্তত ৩১ জন আহত হয়েছেন। ওয়েস্টার্ন কেপের মুসলবের করুতব্রাকে ঘটে যাওয়া দুর্ঘটনায় মোহাম্মদ হাসান (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

স্থানীয় কমিউনিটি নেতা তপু রায়হান জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোকানের মালামাল ক্রয় করে পাহাড়ি ঢালু পথে গাড়ি নামানোর সময় ব্রেক ফেলে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলেও রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোহাম্মদ হাসানের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। চার বছর আগে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।

অন্যদিকে, ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মাঝামাঝি এন-৮ মহাসড়কে ইন্টারস্টেট বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও অন্তত ১০ জন প্রাণ হারান। ভোর ৬টা ৩৫ মিনিটে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন পুরুষ এবং ৩ জন নারী নিহত হন। গুরুতর আহতদের মধ্যে ৬ জনসহ মোট ৩১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফ্রি-স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিফো তোয়া জানিয়েছেন, গুরুতর আহতদের পেলোনোমি ট্রমা ইউনিটে নেওয়া হয়েছে। বাকি আহতদের অবস্থাও পর্যবেক্ষণে রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বাড়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি শোকাহত এবং স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup