সর্বশেষ

দেশে ফেরার পথে বিমানবন্দরের প্রবাসীর মৃত্যু

Rubel could not return home, collapsed and died at the airportCity ads Investment (1)

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ এক যুগ প্রবাস জীবন কাটানোর পর দেশে ফেরার পথে হঠাৎ মৃত্যুবরণ করেছেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার বদরপুর গ্রামের বাসিন্দা রুবেল। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে দুপুর ১টায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল রুবেলের। বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন তিনি। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।

বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপস্থিত যাত্রী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

রুবেল ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমালেও কাগজপত্রের জটিলতায় এতদিন দেশে ফিরতে পারেননি। অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও যাত্রার মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

এ ঘটনার খবর গ্রামে পৌঁছালে পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোক ও বিষাদের ছায়া নেমে আসে। স্থানীয় প্রবাসীরা মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup