সর্বশেষ

তিউনিসিয়া থেকে ২০ বাংলাদেশি প্রবাসীকে দেশে প্রত্যাবাসন

20 bangladeshi expatriates repatriated from tunisiaCity ads Investment (1)

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় আইওএম-এর সহায়তায় এ দিন তিউনিসিয়া থেকে বাংলাদেশি অভিবাসীদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ১৮ জন তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরস সিভিল কারাগারে আটক অবস্থায় ছিলেন।

গত ১৪ জুলাই স্থানীয় একটি আদালতের আদেশে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়। পরে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদের কেফ অঞ্চল থেকে রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে।

এরপর দূতাবাস থেকে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় এবং ১৫ জুলাই আইওএম-এর সহায়তায় তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হয়। দূতাবাস নিজস্ব যাচাই-বাছাই শেষে দ্রুততার সঙ্গে প্রত্যেককে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আইওএম-এর সহায়তায় ২৩ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দূতাবাস জানায়, বিদেশে আটক ও দুরবস্থায় পড়া বাংলাদেশিদের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup