সর্বশেষ

সুদানে সোনার খনিতে ভয়াবহ ধস, ১১ শ্রমিক নিহত

Deadly landslide at gold mine in sudan, 11 workers killedCity ads Investment (1)

উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। ঘটনাটি দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটে।

সোমবার (৩০ জুন) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান Sudanese Mineral Resources Limited এক বিবৃতিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির বরাতে বলা হয়, পূর্ব নীল নদ প্রদেশের মরুভূমি শহর হুয়েইদ-এর কর্শ আল-ফিল অঞ্চলে অবস্থিত খনিটি চলতি সপ্তাহে ধসে পড়ে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং খনির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

খনির কর্তৃপক্ষ এ ঘটনার জন্য বেসরকারিভাবে বা অননুমোদিতভাবে পরিচালিত খনিশ্রমকে দায়ী করে সতর্কতা জারি করেছে। তারা বলছে, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের খনিতে কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং এ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সুদান আফ্রিকার অন্যতম বড় সোনার উৎপাদনকারী দেশ হলেও বারবার খনি দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনা ঘটছে। ২০২৩ সালে একটি খনিধসে ১৪ জন এবং ২০২১ সালে আরেকটি ধসের ঘটনায় ৩৮ জন শ্রমিক নিহত হয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরওর দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup