সর্বশেষ

আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

Two bangladeshis killed in south africa shootingCity ads Investment (1)

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতির সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। নিহতদের একজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিল্লাল হোসেন (৩৮) এবং অপরজন কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে কেপটাউনের একটি দোকানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন নড়িয়ার চামটা ইউনিয়নের দিনারা এলাকার বাসিন্দা। ৯ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন তিনি। সেখানকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার সময় ডাকাতদল দোকানে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় এবং পালানোর সময় গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল ও তার সহকর্মী এমদাদুল।

বিল্লালের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে বিল্লাল ছিলেন মেঝো। ছোট ভাই শারীরিকভাবে প্রতিবন্ধী এবং বড় ভাই আলাদা থাকেন। পরিবারের একমাত্র ভরসা ছিলেন বিল্লাল। তার আয় দিয়েই চলত পুরো পরিবার।

বিল্লালের বাবা সিরাজ শিকদার বলেন, “আমার ছেলেকে এভাবে হারাতে হবে কখনো কল্পনা করিনি। আমি শুধু একবার তার মুখটা দেখতে চাই।” এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গ্রাম পুলিশ জাফর ইকবাল জানান, বিল্লাল খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল।

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকবে উপজেলা প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup