সর্বশেষ

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি

123 bangladeshis returning home from libyaProbashir city Popup 19 03

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বিপদগ্রস্ত এই অভিবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ত্রিপলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি।

বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ধারাবাহিক প্রচেষ্টা এবং আইওএম-এর সহযোগিতায় এই মানবিক প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের ফলে অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাসরত ও বিপদে পড়া অভিবাসীরা দেশে ফিরতে পারছেন।

ফেরত আসা অভিবাসীদের অধিকাংশই ত্রিপলি ও এর আশপাশের অঞ্চলে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জনের শারীরিক অবস্থা ছিল সংকটজনক। দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ও চিকিৎসার অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।

দূতাবাস সূত্র জানায়, বেশিরভাগ অভিবাসীর পাসপোর্টের মেয়াদ ছিলো শেষ অথবা তাদের কাছে কোনো বৈধ নথি ছিল না। এসব অভিবাসীর জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের কাছ থেকে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা ছিল একটি কঠিন প্রক্রিয়া, যা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03