সর্বশেষ

এজেন্সির কোটা ২৫০ করতে সৌদি রাষ্ট্রদূতকে ধর্ম উপদেষ্টার অনুরোধ

Khalid 20241124184632City ads Investment (1)

আগামী বছর হজ এজেন্সির কোটা ২৫০ করতে সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ অনুরোধ জানান। তিনি রাষ্ট্রদূতকে হাজিদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা আগের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজিদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রুট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

এছাড়া আগামী দিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup