সর্বশেষ

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারিCity ads Investment (1)

বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করছে, ইসরায়েলি ভূখণ্ডে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে।

মঙ্গলবার ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলই প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইরানের এ আকস্মিক হামলার ঘটনায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup