Long Popup (2)
সর্বশেষ

ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫

465e9e4250fba0e724948bdefa31f191ProbashircityWebPopupUpdate

দিনাজপুরের বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), তার শ্যালক তপু চন্দ্র রায় (২৫), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রানি রায় (২৮), তার ছেলে দীপ্ত চন্দ্র রায় (৩) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের ছেলে পাওলিনা হেম্রম (১৪)।

জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপ পাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কোম্পানীর কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

৪২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি জানান, বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী ০৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর বলেন, বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরদের মধ্যে একজন ৩ বছর বয়সী শিশু ও ১৪ বছর বয়সি একজন নারী রয়েছে। নারী ও শিশু বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং বাকি তিনজন সাবালক হওয়ায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ মামলাটি দায়ের হলে এই মামলার তদন্ত বিজিবি করবে বলে তিনি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate