Long Popup (2)
সর্বশেষ

দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন ড. ইউনূস

দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন ড. ইউনূসProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত পাওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভকারীদের আটক এমনকি জেলও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীরা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন আমিরাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যেন তারা সহায়তা পেতে পারেন। দেখা হবে অন্তত কোনো শাস্তি ছাড়া যেন প্রবাসীদের যেন মুক্তি দেওয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করবো।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে। সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate