সর্বশেষ

পূজার প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, ৭০ জন হাসপাতালে

পূজার প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, ৭০ জন হাসপাতালেProbashir city Popup 19 03

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা শিশু হাসাপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার প্রস্তুতিকালে মারা যায় সে।

মৃত কাব্য দত্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের নাতি এবং চুকনগর উপজেলার শৈলগাতি এলাকার উত্তম দত্তের ছেলে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৭০ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বানিয়ারজাঙ্গাল বাসন্তী পূজামন্দিরে প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হরি নাম সংকীর্তন আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন শনিবার রাতে হরি নাম সংকীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি দেয় মন্দির কর্তৃপক্ষ।

ওই প্রসাদ খেয়ে পরদিন ৭০-৭৫ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল, খুলনা আদ-দ্বীন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন।

এর মধ্যে নানার বাড়িতে এসে প্রসাদ খেয়ে অসুস্থ হওয়া শিশু কাব্য দত্তকে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার সময় গত রাতে তার মৃত্যু হয়। মৃত শিশুর মরদেহ চুকনগরের শৈলগাতিতে বাবার বাড়িতে নেয়া হয়েছে, বলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

খিচুড়ি খাওয়ার পর কেন এত মানুষ অসুস্থ হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03