সর্বশেষ

সৌদিতে কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৩ প্রবাসীর

সৌদিতে কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৩ প্রবাসীরCity ads Investment (1)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২ নম্বর আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

২ নম্বর আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আলিফ শহরে কর্মরত ছিলেন। সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=gIbV6MpvWHI

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03