Opens in a new tab
সর্বশেষ

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যুWeb Popup (3)

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের চালানো ভয়াবহ হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রিয়াদের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মর্মান্তিক সংবাদ নিশ্চিত করা হয়। রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিন সপ্তাহের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেছেন শেখ সাঈদ নামের ওই প্রবাসী। তার এই মৃত্যুর মধ্য দিয়ে রিয়াদ বিমানবন্দরে হওয়া সেই বর্বরোচিত হামলায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়াল। খবর আরব নিউজের

নিহত শেখ সাঈদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এর আগে একই হামলায় আহত হয়ে মোহাম্মদ ইউসুফ নামের ৪৬ বছর বয়সী আরেক ভারতীয় প্রবাসীর মৃত্যু হয়েছিল। সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিপুল এক শোকবার্তায় সাঈদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবারের অনুরোধে রিয়াদেই সাঈদের জানাজা ও দাফন সম্পন্ন করার আনুষ্ঠানিকতা চলছে এবং দূতাবাস এ বিষয়ে সার্বিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি বেসামরিক বিমানবন্দর ও অবকাঠামোতে এমন প্রাণঘাতী হামলার তীব্র নিন্দাও জানান তিনি।

রাষ্ট্রদূত আরও নিশ্চিত করেছেন যে, একই হামলায় গুরুতর আহত কেরালার আরেক ভারতীয় নাগরিক এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। উল্লেখ্য, গত ১০ অক্টোবরের ওই প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত নিহত ১৪ জনের মধ্যে ৪ জন সৌদি নাগরিক এবং ১০ জন বিদেশি নাগরিক রয়েছেন। এই ১০ বিদেশির মধ্যে শেখ সাঈদসহ ২ জন ভারতীয়, ২ জন প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup