প্রবাসী কর্মীদের মানবপাচার ও শোষণের হাত থেকে রক্ষা করতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ সচেতনতামূলক কার্যালয় চালু করেছে ওমান। নতুন আসা কর্মীরা যেন নিজেদের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান এবং প্রয়োজনে সহজেই আইনি সহায়তা চাইতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছে দেশটি।

বিমানবন্দরের এই কার্যালয় থেকে শ্রমিকদের কর্মসংস্থানের অধিকার এবং শোষণের নানা ঝুঁকি সম্পর্কে ১৩টি ভিন্ন ভাষায় তথ্য প্রদান করা হবে। পাশাপাশি, কেউ কোনো বিপদে পড়লে বা প্রতারণার শিকার হলে কীভাবে ও কোথায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন, সে বিষয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।
আরও
জানা গেছে, এই উদ্যোগের দ্বিতীয় ধাপে প্রবাসী কর্মীদের জন্য আরও বড় সুবিধা যুক্ত করা হবে। তখন সেখানে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি নিযুক্ত থাকবেন, যিনি আগত শ্রমিকদের তাৎক্ষণিক ও সরাসরি সহায়তা প্রদান করবেন। ওমান সরকারের এই পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।








