Opens in a new tab
সর্বশেষ

ওমানে একমাসের জন্য গাড়িতে স্টিকার লাগানোর অনুমতি

505700910 9977142519020339 9020678239090959527 nWeb Popup (3)

আসন্ন জাতীয় দিবস উপলক্ষে ওমানে গাড়িতে স্টিকার লাগানোর বিশেষ অনুমতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তবে ট্রাফিক এবং চালকদের নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে শুরু করে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গাড়িতে জাতীয় দিবসের এসব স্টিকার ব্যবহার করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, গাড়ির মূল রং বা আকৃতি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। স্টিকারে অবশ্যই প্রাসঙ্গিক জাতীয় ছবি ও সম্মানজনক বাক্য ব্যবহার করতে হবে। গাড়ির সামনের এবং পাশের কাঁচে কোনো স্টিকার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে চালকের পেছনে দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করলে কেবল পেছনের কাঁচে স্টিকার লাগানো যাবে।

এছাড়া গাড়ির সামনের বনেটে কোনো কাপড় জড়ানো বা মুকুট ও খঞ্জরের প্রতীক সংবলিত স্টিকার ব্যবহার করা যাবে না। ফোর-হুইল ড্রাইভ বা বড় গাড়ির ক্ষেত্রে শুধু পেছনের ও পাশের নির্দিষ্ট কাঁচে স্টিকার লাগানো যাবে। উৎসব উদযাপনের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত না করতেই চালকদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে ওমান কর্তৃপক্ষ।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup