Opens in a new tab
সর্বশেষ

ওমানে প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে নতুন ফি নির্ধারণ

218557ae 3559 4de2 be03 4d3a6a28ca54Web Popup (3)

ওমানে বসবাসরত প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স বা চারিত্রিক সনদ এবং আঙুলের ছাপ সত্যায়ন ফির নতুন হার নির্ধারণ করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন নিয়মে জানানো হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিকদের চারিত্রিক সনদ পেতে ২০ ওমানি রিয়াল ফি দিতে হবে। অন্যদিকে, ওমানি নাগরিকদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ৩ রিয়াল।

পাশাপাশি, আঙুলের ছাপ সত্যায়নের জন্যও নতুন ফি ঠিক করা হয়েছে। এখন থেকে দশ আঙুলের ছাপ সত্যায়নের জন্য ৫ রিয়াল ফি দিতে হবে। গত ২৮ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসেন আল শুরাকি নতুন এই নির্দেশনায় স্বাক্ষর করেন।

মূলত রয়্যাল ওমান পুলিশের সেবার ফি সংক্রান্ত ২০১৬ সালের একটি পুরনো আইন সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পরপরই নতুন এই ফি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সংশোধনের ফলে পুলিশ ক্লিয়ারেন্স ও সত্যায়ন সেবায় আরও স্বচ্ছতা আসবে এবং পূর্বের যেকোনো সাংঘর্ষিক নিয়ম বাতিল বলে গণ্য হবে।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup