Opens in a new tab
সর্বশেষ

স্ত্রীকে রেসিডেন্স ভিসায় ইউএই নিতে কী কী লাগবে, খরচ কত

UaeWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা এখন নির্দিষ্ট কিছু শর্ত মেনে খুব সহজেই স্ত্রী ও সন্তানদের জন্য রেসিডেন্স ভিসার আবেদন করতে পারবেন। গালফ নিউজের তথ্যমতে, আবেদনকারীর বৈধ রেসিডেন্স ভিসা ও এমিরেটস আইডির মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে। পাশাপাশি, মাসিক বেতন কমপক্ষে ৪ হাজার দিরহাম অথবা ৩ হাজার দিরহামের সঙ্গে বাসস্থানের সুবিধা থাকতে হবে। সুখবর হলো, এখন আর স্পনসরের পেশা বা পদবি ফ্যামিলি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়।

আবেদনের জন্য স্ত্রীর পাসপোর্টের অন্তত ছয় মাসের মেয়াদ এবং যথাযথভাবে দেশে ও ইউএই দূতাবাসে সত্যায়িত বিয়ের সনদের আরবি অনুবাদ জমা দেওয়া বাধ্যতামূলক। ১৮ বছরের বেশি বয়সীদের সরকারি কেন্দ্র থেকে মেডিকেল ফিটনেস পরীক্ষা করাতে হবে। আইসিপি (ICP), জিডিআরএফএ (GDRFA) ওয়েবসাইট বা অনুমোদিত টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করা যাবে। পরিবারের সদস্যরা আমিরাতে প্রবেশের পর ৬০ দিনের মধ্যে ভিসার পুরো কাজ শেষ করতে হবে।

ভিসা প্রক্রিয়ায় প্রবেশ অনুমতি, ফাইল খোলা, এমিরেটস আইডি, মেডিকেল ও স্ট্যাম্পিং ফি মিলিয়ে আনুমানিক ২ হাজার ১৩৫ দিরহাম খরচ হবে। স্ত্রী আগে থেকেই আমিরাতে থাকলে ভিসা পরিবর্তনের জন্য অতিরিক্ত ৭৫০ দিরহাম লাগতে পারে। তবে স্থানভেদে ফি কিছুটা বদলাতে পারে, তাই আবেদনের আগে সর্বশেষ নিয়ম যাচাই করে নেওয়া ভালো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup