সর্বশেষ

স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল

Sisitivi futej theke neyaWeb Popup (3)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আবজাল মোল্লা, যিনি দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতাকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান শিক্ষক আওলাদ হোসেন সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে পাঠান। সেখানে বিএনপি নেতা আবজাল মোল্লা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বর্তমান এডহক কমিটি নিয়ে বিউটির নেতিবাচক মন্তব্যের অভিযোগ তুলে আবজাল মোল্লা উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে সবার সামনে পরপর তিনটি থাপ্পড় মারেন।

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, গত আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরেই তাঁকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে এবং আওয়ামী লীগ আমলের কমিটিতে থাকার অভিযোগে তাঁকে ‘চোর’ আখ্যা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা আবজাল মোল্লা থাপ্পড় মারার কথা স্বীকার করে বলেন, বাজে মন্তব্য করায় উত্তেজিত হয়ে তিনি এমনটা করেছেন, যা ঠিক হয়নি।

শিক্ষিকাকে এমন প্রকাশ্য অপমানের পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নুর আলম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন জানিয়েছেন, সন্তোষজনক জবাব না পেলে আবজালের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup