সর্বশেষ

বাংলাদেশের ট্রেনে নোংরা বিছানা দেখে অবাক বিদেশি ভ্লগার

Image 336372Web Popup (3)

বাংলাদেশের ট্রেনের বিলাসবহুল কেবিনের অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা বিছানা দেখে চরম বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন বিখ্যাত বিদেশি ট্রাভেল ভ্লগার ‘হিউজ অ্যাব্রড’। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি এই অসন্তোষ তুলে ধরেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রেলওয়ের যাত্রীসেবা ও পরিচ্ছন্নতার মান নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ওই ভিডিওতে বাংলাদেশি ট্রেনের সেরা কেবিনটির বেহাল দশা তুলে ধরে এই ভ্লগার জানান, বিছানার কভার ও বালিশগুলো অত্যন্ত নোংরা এবং সেগুলোতে বড় বড় কালো দাগ লেগে আছে। ট্রেনটি যাত্রা শুরুর আগে আদৌ পরিষ্কার করা হয়েছে কি না, তা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন। কেবিনের ভেতরের দেয়ালগুলোতেও ময়লা, পপকর্ন এবং বিভিন্ন আজেবাজে লেখালেখি দেখে ট্রেনের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাধ্য হয়ে নোংরা বালিশ ব্যবহার না করে এর ওপর নিজের একটি পরিষ্কার টি-শার্ট বিছিয়ে তাঁকে ঘুমানোর ব্যবস্থা করতে দেখা যায়।

অপরিচ্ছন্ন পরিবেশ সত্ত্বেও ট্রেনের আসন বা বেডের পরিমাপ সম্পর্কে নিজের মতামত দিয়েছেন হিউজ অ্যাব্রড। তিনি জানান, বিছানাটি বেশ শক্ত হলেও চওড়ায় যথেষ্ট জায়গা রয়েছে, যেখানে চাইলে দুজন ব্যক্তি বা একটি ছোট পরিবার কিছুটা মানিয়ে নিয়ে বসতে বা ঘুমাতে পারবে। তবে আন্তর্জাতিক এই ভ্রমণকারীর ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বাংলাদেশ রেলওয়ের এমন অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন

।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup