সর্বশেষ

ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি

1756775055 c608918200e12c2235a27caee73d82c9Web Popup (3)

২০২৭ সালে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই বিশাল জনবল নিয়োগ দেওয়া হবে। নির্দিষ্ট কোটার মধ্যে কৃষিকাজ ও পর্যটন খাতের মতো মৌসুমি কাজের জন্য ৮৯ হাজার জন, অমৌসুমি কাজের জন্য ৭৬ হাজার ২০০ জন এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০ জনকে সুযোগ দেওয়া হবে। অমৌসুমি কাজের কোটার ভেতরে কেয়ারগিভিং বা পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৪ হাজার পদ সংরক্ষিত রয়েছে, যেখানে বাংলাদেশসহ অন্যান্য অনুমোদিত দেশের নাগরিকেরা কাজের সুযোগ পাবেন।

কর্মীদের নিয়োগপ্রক্রিয়াটি মূলত ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তাদের মাধ্যমে সম্পন্ন হবে। বিদেশ থেকে কোনো কর্মী নিজে সরাসরি আবেদন করতে পারবেন না; বরং ইতালীয় নিয়োগকর্তা বা তাঁদের অনুমোদিত প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের ছাড়পত্র চেয়ে আবেদন করবেন। এই ছাড়পত্র পাওয়ার পর কর্মীরা নিজ দেশে অবস্থিত ইতালীয় দূতাবাসের মাধ্যমে কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবেন। সম্পূর্ণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ বা প্রাক-পূরণ আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে।

খাতভিত্তিক আবেদনের মূল দিন বা ‘ক্লিক ডে’ ২০২৭ সালের ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের আবেদন ১২ জানুয়ারি, পর্যটনের ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের ১৬ ফেব্রুয়ারি এবং কেয়ারগিভিং খাতের আবেদন ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কোটা খালি থাকা সাপেক্ষে ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup