সর্বশেষ

ওমানে কমছে জন্মহার, চিন্তায় সরকার!

8670cb67 d935 4c19 8b61 e104232bafcbWeb Popup (3)

গত এক দশকে ওমানে জন্মহার প্রায় ৩৯ শতাংশ কমেছে। ২০১৫ সালে দেশটিতে জন্মহার প্রতি হাজারে ৩৪ জন থাকলেও ২০২৫ সালে তা কমে ২০ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। পরিস্থিতির উন্নতির জন্য তরুণ পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা, সাশ্রয়ী মূল্যের আবাসন ও সন্তান জন্মদান–সংক্রান্ত চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল বায়োএথিকস কমিটি। বুধবার মাস্কাটে অনুষ্ঠিত ১৩তম বুদ্ধিবৃত্তিক ফোরামের সমাপনী দিনে বিশেষজ্ঞরা এই উদ্বেগ প্রকাশ করেন। 

জন্মহার বাড়াতে এবং পরিবারিক স্থিতিশীলতা নিশ্চিতে ফোরামে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে তরুণ ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে মাতৃত্বকালীন খরচ কমাতে শিশুকালীন ভাতা বৃদ্ধি এবং সুদবিহীন ঋণ বা সহজ শর্তে সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

পাশাপাশি বিবাহবন্ধনকে উৎসাহিত করতে বিয়ের অত্যধিক খরচ কমানোর নির্দেশিকা প্রণয়ন এবং যুগলদের জন্য বিনা মূল্যে বাধ্যতামূলক প্রাক্-বিবাহ কাউন্সেলিংয়ের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতায় ‘ম্যারেজ ফান্ড’ বা বিবাহ তহবিলের পরিধি বাড়ানোরও সুপারিশ করা হয়। এসময় ওমানের স্বাস্থ্যমন্ত্রী হিলাল বিন আলী আল সাবতি উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup