ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির শীর্ষ পাঁচ কর্মকর্তার বিষয়ে সঠিক ও সুনির্দিষ্ট তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি বা ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে তথ্য প্রদানকারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ স্থানে পুনর্বাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রশাসনের ওই বিজ্ঞপ্তিতে যে পাঁচজন শীর্ষ আইআরজিসি কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তাঁরা হলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতিমুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী আবদুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ড্রোন কমান্ডার সাঈদ আগাজানি। এ ছাড়া আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিযান এবং গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমির অবস্থান বা তৎপরতার বিষয়েও সুনির্দিষ্ট তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র।
আরও
These individuals lead IRGC units that have targeted U.S. personnel with armed attacks and U.S. critical infrastructure with malicious cyber operations.
Help us disrupt these threats. Submit a tip today.https://t.co/LIA7B3NRK7 pic.twitter.com/IPxZ0skF40
— Rewards for Justice (@RFJ_USA) August 24, 2026
রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির নোটিশে স্পষ্ট করে জানানো হয়েছে, এই পাঁচ কর্মকর্তার বিষয়ে যোগ্য বা কার্যকর তথ্য প্রদানকারীরা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে বিপুল অঙ্কের এই আর্থিক পুরস্কার ও পুনর্বাসন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামরিক ও গোয়েন্দা তৎপরতা সীমিত করা এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার লক্ষ্যেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা










