Long Popup (2)
সর্বশেষ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়ের

1787375338 jumpCity

১৮ বছর বয়সী ছেলেকে পাহাড়ের কিনারা থেকে সরাতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন বাবা। পরে মা-ও পাহাড় থেকে পড়ে মারা যান। এ ঘটনায় পরিবারের তিন সদস্যেরই মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায়, প্রায় তিন ঘণ্টা ধরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ওই তরুণকে বোঝানোর চেষ্টা করেন। তাকে নিজের ভবিষ্যৎ ও বাবা-মায়ের কথা ভাবতে বলা হয়। কিন্তু কোনো কথাতেই তিনি পাহাড়ের কিনারা থেকে সরে আসতে রাজি হননি।

ভারতের মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাভদা পাহাড়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি শুরু হয় শুক্রবার সকাল ১০টার দিকে। দেবলাই এলাকার বাসিন্দা ওই ১৮ বছর বয়সী তরুণ পাহাড়ের কিনারায় গিয়ে নিজের জীবন শেষ করার হুমকি দেন। খবর পেয়ে তার মা-বাবা সেখানে ছুটে যান। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা ধরে তারা তরুণকে বোঝানোর চেষ্টা করেন।

Maharashtra Teen Attempts Suicide over Iphone 2026 08 36fab61584da5320a16ce63a26c1d334 1200x675

প্রথমদিকে তার বাবা নিচ থেকে ছেলেকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ ১৫ থেকে ২০ মিনিটে তিনি পাহাড়ের ওপর ছেলের কাছে চলে যান। ছেলেটি বারবার পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন বাবা তাকে সেখান থেকে সরে আসতে বোঝানোর চেষ্টা করেন।

দুপুর ১টার দিকে ছেলে যাতে পাহাড় থেকে না পড়ে যায়, সে জন্য বাবা তাকে ধরে ফেলার চেষ্টা করেন। এ সময় দুজনই ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে পড়ে যান। এর কিছুক্ষণ পর আতঙ্কিত হয়ে পড়া মাও পাহাড় থেকে পড়ে যান।পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারাও তরুণটিকে পাহাড়ের কিনারা থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। তবে তাদের চেষ্টাও সফল হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate