Long Popup (2)
সর্বশেষ

সোমালিয়ায় জাহাজ ছিনতাই করল জলদস্যুরা, বন্দি ৬ ভারতীয় ক্রু

Image 2026 08 8ef00200a13c7f4140City

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হামলায় সামরিক সরঞ্জাম ও অস্ত্রবাহী ‘এম/ভি লুতুফ’ নামের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। তুরস্ক থেকে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশে যাওয়া এই জাহাজটিতে ৬ জন ভারতীয়সহ মোট ১০ জন ক্রু জিম্মি অবস্থায় রয়েছেন। গত সোমবার আটজনের একটি সশস্ত্র জলদস্যু দল অতর্কিত হামলা চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

ছিনতাইয়ের ঘটনার পরপরই ওই অঞ্চলে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে কড়া নজরদারি শুরু করেছে তুরস্ক। তবে এর মধ্যেই গত মঙ্গলবার একটি রহস্যজনক বিমান হামলার ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ওই কার্গো জাহাজে দস্যুদের জন্য রসদ সরবরাহ শেষে তীরে ফেরার পথে একটি ছোট নৌকায় চালানো ওই হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। কে বা কারা এই বিমান হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের তথ্য অনুযায়ী, জিম্মি থাকা ১০ জন ক্রু এবং জাহাজে থাকা বিপুল পরিমাণ তুর্কি অস্ত্রশস্ত্রের সর্বশেষ অবস্থা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছিনতাই হওয়া জাহাজটি বর্তমানে কোথায় বা কী অবস্থায় আছে, সে বিষয়েও এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate