Long Popup (2)
সর্বশেষ

ভোট দিলেন মির্জা ফখরুল, অলি আহমদ কই?

Mirza Fakhrul+Oli Ahmed 6a86d4a990a0fCity

অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ভোটার জাতীয় সংসদের সদস্যরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার কিছু পর অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের ভোট দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ।

এরপর একে একে ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভোট দেন সরকারি দল বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে একে ভোট দেন সরকারি দলের মন্ত্রী-এমপি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

তবে ভোটগ্রহণের সময় সংসদের সভাকক্ষে দেখা যায়নি ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদকে। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন। তাই ভোট দেওয়ার সুযোগও নেই তার।

অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিতে পেরেছেন।

বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য তিনটি মৌলিক যোগ্যতা রয়েছে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে।

অর্থাৎ, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য সরাসরি সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। এ কারণেই সংসদ সদস্য না হয়েও অলি আহমদ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পেরেছেন।

তবে সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। ফলে অলি আহমদ প্রার্থী হলেও এই নির্বাচনে তার নিজের ভোট দেওয়ার সুযোগ নেই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate