Long Popup (2)
সর্বশেষ

গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা

Image 318287City

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন আতিকুল ইসলাম নামের এক যুব জামায়াত নেতা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুল ইসলাম স্থানীয় সোবাহান হাওলাদারের ছেলে এবং সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই গৃহবধূর স্বামী নিজের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে গভীর রাতে আতিকুল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আতিকুলকে হাতেনাতে ধরে ফেলেন। আমির হোসেন জানান, আতিকুল বেশ কিছুদিন ধরেই তাঁর পুত্রবধূর সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন। ধরা পড়ার পর আতিকুল ভয়ে কাঁপছিলেন এবং তড়িঘড়ি করে পোশাক পরিবর্তন করেন। পরে খবর পেয়ে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে এসে চড়থাপ্পড় মেরে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত আতিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার গ্রামবাসীর হাতে আতিকুলের আটক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate