Long Popup (2)
সর্বশেষ

ছুটি নিয়ে প্রবাসীদের সুখবর দিল আমিরাত

UaeProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চলতি আগস্ট মাসেই লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৮ আগস্ট, শুক্রবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে। এর সঙ্গে শুক্রবার যুক্ত হওয়ায় সরকারি-বেসরকারি খাতের কর্মজীবীরা টানা তিন দিন বিশ্রামের দারুণ সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ আগস্ট, সোমবার থেকে আবার স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হবে।

মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৫ আগস্ট, মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু আমিরাতের বিশেষ নিয়মের কারণে তা শুক্রবারে স্থানান্তর করা হয়েছে। দেশটির মন্ত্রিসভার নিয়ম অনুযায়ী, ঈদের ছুটি ছাড়া সপ্তাহের মাঝখানে অন্য কোনো সরকারি ছুটি পড়লে, তা সপ্তাহের শুরু বা শেষে সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এতে করে বিচ্ছিন্ন ছুটির বদলে কর্মজীবীরা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা লম্বা ছুটি কাটাতে পারেন।

আগস্টের এই ছুটির পর চলতি বছরের শেষ ভাগে আমিরাতবাসীর জন্য আরও একটি বড় ছুটি অপেক্ষা করছে। আগামী ২ ও ৩ ডিসেম্বর দেশটির জাতীয় দিবস পালিত হবে। এর ঠিক পরই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায়, ডিসেম্বরে টানা চার দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন প্রবাসীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate