Long Popup (2)
সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ওমান

Oman visaProbashircityWebPopupUpdate

দীর্ঘ প্রতীক্ষার পর ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের নতুন দুয়ার খুলতে যাচ্ছে। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সুযোগ ঢালাওভাবে সবার জন্য নয়, কেবল ‘কৃষক’ পেশায় যারা যেতে আগ্রহী, তারাই শুধুমাত্র এই ভিসার আওতায় পড়বেন। পুরো প্রক্রিয়াটি বেশ কিছু কঠোর শর্তের অধীনে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন এই ভিসা অনুমোদনের ক্ষেত্রে খামারগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কেবল আল দাহিরাহ প্রদেশের ইব্রি, ধাংক এবং ইয়ানকুল এলাকার খামারগুলোর জন্যই বাংলাদেশি কৃষি শ্রমিকদের আনা যাবে। তবে এই সুযোগের পরিধি বেশ ছোট। কারণ, ওই নির্দিষ্ট এলাকাগুলোতে ওমানি কৃষি সমিতির সাথে নিবন্ধিত খামারের সংখ্যা খুবই কম। ফলে অনুমোদিত ভিসার সংখ্যাও বেশ সীমিত হবে বলে ধারণা করে হচ্ছে।

কৃষকদের ওমানে যাওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বেশ কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ওমানি কৃষি সমিতির আল দাহিরাহ শাখা থেকে সদস্যপদ গ্রহণ এবং বার্ষিক ২৫ ওমানি রিয়াল ফি প্রদান। আবেদনপত্রের সাথে কৃষি জমির মালিকানার দলিল, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ ওয়ার্ক পারমিট যুক্ত করতে হবে। পাশাপাশি ২০২৬-২০২৭ মৌসুমের জন্য ফসল ও কৃষি এলাকার বিবরণ উল্লেখ করে একটি কৃষি ক্যালেন্ডার ফর্ম পূরণ করাও বাধ্যতামূলক। আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত কৃষকদের আনার জন্য এই আবেদন গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate