Long Popup (2)
সর্বশেষ

একসাথে ২ বিপদের কবলে সৌদি

Saudi okProbashircityWebPopupUpdate

সৌদি আরবে এখন আবহাওয়ার দুই বিপরীত রূপ দেখা যাচ্ছে। দেশটির এক প্রান্তে যখন প্রখর তাপদাহ, অন্য প্রান্তে তখন চলছে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মদিনা ও বুরাইদাহ শহরে পারদ চড়তে পারে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া রিয়াদ ও দাম্মামে ৪৫ ডিগ্রি এবং পবিত্র মক্কা নগরীতে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তীব্র এই গরমের পাশাপাশি বিস্তীর্ণ এলাকাজুড়ে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। রিয়াদ, মক্কা, জাজান ও হাইলসহ বেশ কিছু অঞ্চলে ধুলোঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বাতাসে উড়ে আসা ধুলোবালি চারপাশের পরিবেশকে আরও বেশি অস্বস্তিকর করে তুলেছে। তবে এই প্রখর গরমের মধ্যেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা যেমন আবহা ও আল-বাহায় আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা রয়েছে। সেখানে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate