Long Popup (2)
সর্বশেষ

ওমানে শিগগিরই চালু হচ্ছে ভিসা, সুখবর দিলেন রাষ্ট্রদূত

Oman visaProbashircityWebPopupUpdate

ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা খুব শিগগিরই পুনরায় চালু হতে যাচ্ছে। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম।

এর আগে, দূতাবাস প্রাঙ্গণে ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ-উল-আজিম এবং সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূর নবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুলসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা।

মতবিনিময়কালে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তা নূর নবী ভান্ডারী জানান, দীর্ঘদিনের ভিসা জটিলতা ও কর্মী সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্যোক্তারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষি খাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব।

অন্যদিকে, সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন ওমানের কৃষি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate