ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক তরুণী ইসলাম গ্রহণের উদ্দেশ্যে শাহাদাহ পাঠ করছেন। তবে কালেমা পাঠ শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার এই অশ্রুসিক্ত ইসলাম গ্রহণের দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাথায় হিজাব পরিহিত ওই তরুণী একটি চেয়ারে বসে আছেন এবং পাশে থাকা অন্য একজন তাকে কালেমা শাহাদাহ পাঠ করিয়ে দিচ্ছেন। তরুণীটি যখন আল্লাহর প্রতি বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তার চোখেমুখে এক অভাবনীয় আধ্যাত্মিক প্রশান্তি ও আবেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অশ্রুসিক্ত নয়নে কালেমা পাঠ শেষে সেখানে উপস্থিত অন্যান্যরা আনন্দে হাততালি দিয়ে তাকে এই নতুন পথচলায় স্বাগত জানান। এ সময় তাকে চোখ মোছার জন্য টিস্যু এগিয়ে দেওয়া হয়।

আরও
ধর্ম পরিবর্তনের এই আবেগপূর্ণ মুহূর্তটি দেখে অনলাইনে অনেকেই নিজেদের মুগ্ধতা প্রকাশ করছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন, স্রষ্টার প্রতি সমর্পণের এই মুহূর্তটি যেকোনো মানুষের জন্যই অত্যন্ত গভীর অনুভূতির জন্ম দেয়, যা ওই তরুণীর কান্নার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।









