Long Popup (2)
সর্বশেষ

সৌদির মসজিদ দেখে অবাক বিশ্ব, খুঁটি ছাড়াই দাঁড়িয়ে বিশাল ছাদ

FDG1bO0XEAA1eYYProbashircityWebPopupUpdate

সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয় মসজিদ এটি। কোনো ধরনের অভ্যন্তরীণ পিলার বা খুঁটি ছাড়াই নির্মিত সুবিশাল গম্বুজের এই মসজিদটি বিশ্বজুড়ে নজর কেড়েছে। মূলত এর বিশাল পিলরবিহীন গম্বুজ এবং অনন্য নির্মাণশৈলী একে আধুনিক স্থাপত্য বিস্ময়ে পরিণত করেছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, সম্পূর্ণ মসজিদটির মোট আয়তন প্রায় ৮ হাজার বর্গমিটার, যেখানে একসঙ্গে সাড়ে ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ছাদ, যা একটি মাত্র সুবিশাল গম্বুজের আকৃতিতে নির্মিত। ৫ হাজার ৮৮৭ বর্গমিটার আয়তনের এই বিশালাকার গম্বুজটির ভার ধরে রাখার জন্য মসজিদের ভেতরের মূল অংশে কোনো পিলার ব্যবহার করা হয়নি, যা কাঠামোগত প্রকৌশলের এক অবিশ্বাস্য অর্জন। গম্বুজটির ভেতরের অংশ নজরকাড়া মোজাইক এবং আধুনিক আলোকসজ্জায় এমনভাবে সাজানো হয়েছে, যা মুসল্লিদের জন্য প্রশান্তিময় পরিবেশ তৈরি করে।

F62eb46c 9117 4315 b856 4a17c7023ce8

মসজিদটির চারপাশের দেয়াল এবং মেঝে উন্নত মানের গ্রানাইট ও মার্বেল পাথর দিয়ে মোড়ানো। এর সম্মুখভাগে ব্যবহার করা হয়েছে ডাবল গ্লেজড কাঁচ, যার ফলে দিনের বেলা বাইরের প্রচুর প্রাকৃতিক আলো সরাসরি মসজিদের ভেতরে প্রবেশ করতে পারে। সুবিশাল গম্বুজের পাশাপাশি মসজিদের দুই পাশে রয়েছে ৫০ মিটার উচ্চতার দুটি দৃষ্টিনন্দন মিনার।

প্রকৌশলগত দিক থেকে এটি যে মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা একটি স্থাপত্য নিদর্শন-তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাবুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি বর্তমানে কেবল নামাজের স্থানই নয়, বরং এটি ইসলামী ধর্মীয় জ্ঞান চর্চা এবং আধুনিক নির্মাণশৈলীর এক অনন্য প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate