দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিটিলিঙ্ক এভিয়েশন পরিচালিত ‘সেসনা ২০৮ ক্যারাভান’ মডেলের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
দক্ষিণ সুদান সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, বিমানটি সকাল ৯:১৫ মিনিটে ইয়ে থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই, অর্থাৎ ৯:৪৩ মিনিটে কন্ট্রোল রুমের সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার সময় বিমানে ১৩ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদান এবং ২ জন কেনিয়ার নাগরিক। প্রাথমিক তদন্তে দক্ষিণ সুদানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ওই এলাকার প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত কম দৃশ্যমানতা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
আরও
বিমান কর্তৃপক্ষ এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।









