সর্বশেষ

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে মসজিদের ইমাম!

Ab44ed95 e882 4963 a3a9 b771e5c42e3c copyProbashir city Popup 19 03

প্রবাসীর স্ত্রীর ঘরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় স্থানীয় মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী। এই ঘটনা কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক একটার দিকে ওই সৌদি প্রবাসীর বাবার মনে সন্দেহ জাগলে তিনি টর্চলাইট নিয়ে বাড়ির চারপাশে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ছাদের দরজার পাশে একজোড়া অপরিচিত জুতো পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ আরও তীব্র হয়। কেউ গোপনে ভেতরে প্রবেশ করেছে বুঝতে পেরে তিনি দ্রুত পরিবারের অন্য সদস্যদের ডেকে বাড়িটি ঘিরে ফেলেন। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করার পরও প্রবাসীর স্ত্রীর ঘরের দরজা না খোলায় উপস্থিত লোকজনের সন্দেহ বাড়ে।

একপর্যায়ে দরজা খুলে ভেতর থেকে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে জানা যায়, আটক হওয়া ওই ব্যক্তি স্থানীয় একটি মসজিদের ইমাম। পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে মসজিদে নিয়মিত খাবার পাঠানোর সুবাদে ওই ইমামের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই তাঁদের মধ্যে এই অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত ওই প্রবাসীকে ভিডিও কলের মাধ্যমে পুরো বিষয়টি জানানো হয়েছে। ঘটনা শুনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03