সর্বশেষ

মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত

Ce638168 b8c6 4aaf 9c60 cfca0b229fa1ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার জোহর রাজ্যে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪২ বছর বয়সী এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজ্যের মাসাই কংকং সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা যায়, ওই বাংলাদেশি কর্মী তাঁর হোন্ডা ওয়েভ মডেলের মোটরসাইকেল চালিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে তাঁর সজোরে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ওই কর্মী সড়কে ছিটকে পড়লে পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনায় অন্য দুটি মোটরসাইকেলের চালক (দুই স্থানীয় তরুণ) সামান্য আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় পাসির গুদাং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে স্থানীয় পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate