সর্বশেষ

ইরানের কাছে হার মেনেছে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

Iran usa 69ddbad535c5a 69de1cda1c270Probashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের অবসান ঘটেছে। ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টোরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ময়কর দাবি করেন। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে ক্রমাগত সামরিক হুমকি দেওয়ার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। আগামী বুধবার এই সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ অংশ সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালে হয়তো সংঘাতের বদলে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অবরোধ মোকাবিলায় আগে থেকেই বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি জানিয়েছেন, সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত হলে তাঁরা নিজেদের আট হাজার কিলোমিটার দীর্ঘ স্থল ও জলসীমার বিশাল ভৌগোলিক সুবিধাকে কাজে লাগাবেন। এ ক্ষেত্রে তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানো হবে। ইতিমধ্যে পাকিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত একটি নতুন ট্রানজিট করিডোর চালু করে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে তেহরান।

এদিকে মার্কিন অবরোধ ও চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে; প্রতি ব্যারেল তেলের দাম ইতিমধ্যে ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। এই বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে সৌদি আরব। রিয়াদের গভীর আশঙ্কা, হরমুজ প্রণালিতে কোণঠাসা হলে ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাজে লাগিয়ে লোহিত সাগরের ‘বাব আল-মানদেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে। এই কৌশলগত জলপথটি বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির প্রধান ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত।

লোহিত সাগর অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় সৌদি আরবের কর্মকর্তারা গোপনে ট্রাম্প প্রশাসনকে অবরোধ শিথিল করে ইরানের সঙ্গে দ্রুত আলোচনার টেবিলে ফেরার অনুরোধ জানাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সার্বিক পরিস্থিতি ও পরাশক্তিগুলোর তৎপরতা বিবেচনা করে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই জটিল ভূরাজনৈতিক সংকটে এখন সামরিক সংঘাত বা বন্দুকের নলের চেয়ে কূটনৈতিক আলোচনাই বেশি প্রাধান্য পাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03