সর্বশেষ

কেন খুলছেনা ওমানের ভিসা?

Oman visaProbashir city Popup 19 03

ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের ভিসা চালুর যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গেছে। কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভিসা চালুর এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

গত জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে সেসময়ের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইনের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকেই ওমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয়, পরবর্তী দুই মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা বা কর্মসংস্থান ভিসা চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতায় সেই হিসাব একেবারেই পাল্টে গেছে।

ওমান সরাসরি সংঘাতে না জড়ালেও, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে নিজেদের অভ্যন্তরীণ নীতিতে তাদের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষক ও জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, এই সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে বিদেশি কর্মীদের জন্য ভিসা চালুর বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই। বরং তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বেশি জোর দিচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ওমানের শ্রমবাজার পুনরায় চালু হওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী এখন চরম হতাশার মধ্যে দিন পার করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03