সর্বশেষ

শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী

Image 278091Probashir city Popup 19 03

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের মতো ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

সংসদের প্রথম অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে জানতে চান, ঢাকার প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

জবাবে মন্ত্রী জানান, নাম পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। বর্তমান সরকার আপাতত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

তবে বিষয়টি একেবারেই নাকচ করে দেননি তিনি। মন্ত্রী সংসদকে জানান, ভবিষ্যতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03